শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বাবার বকুনিতে অভিমান, তরতাজা যুবকের প্রাণ গেল বিষপানে

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি / ৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার সঙ্গে অভিমান করে বিষপান করা রুবেল ফকির (২০) নামে এক যুবকের চিকিৎসাধীনঅবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার ( জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রুবেল আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের নুরু ফকিরের ছেলে।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( জুন) সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাবা নুরুফকির ছেলে রুবেলকে বকাঝকা করেন। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে থাকা ঘাস মারার বিষ পানকরেন রুবেল। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজহাসপাতালে রেফার করেন। পরে একই দিন দুপুর ১টা ১০ মিনিটে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনওয়ার্ডে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগতকার্যক্রম শুরু করেছে।

বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, যেহেতু ফরিদপুর মেডিকেল কলেজহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে, তাই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কোতোয়ালি থানাপুলিশ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT