বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ ও ব্যাখ্যা হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ পাচারকারী আটক বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুহুল আমিন মিলন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে এমপি ড. ইলিয়াস মোল্যা মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, মালিক পলাতক হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিলো ইরান! ফিরে যাচ্ছে অন্যত্রে টেকনাফে ৬৪ ব্যাটালিয়ন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র‍্যাব-৭ অভিযানে মজুত করা দেড় লাখ লিটার ভোজ্যতেল জব্দ

প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ ও ব্যাখ্যা

সংবাদ বিজ্ঞাপ্তি / ৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গত ২১ এপ্রিল ২০২৬ইং মঙ্গলবার জাতীয় দৈনিক পত্রিকায় ‘টেকনাফে মানবপাচারের ‘মাস্টারমাইন্ড’ চক্র: ৩০ জনের নেটওয়ার্কে থামছে না সাগরপথের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মেসার্স কাশেম স্টোরের স্বাত্তধিকারী মো. কাশেম।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি দীর্ঘদিন যাবৎ সততার সহীত টেকনাফে দেশের নামি-দামি কয়েকটি কোম্পানির ডিলারশীপ নিয়ে কাজকর্মে নিয়োজিত আছি।
আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, আমাকে জড়িয়ে সে সংবাদটি প্রতিবেদক লিপিবদ্ধ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আসল ঘটনা হচ্ছে, আমার সদ্য মরহুম পিতার নামে ইসালী সাওয়াবের উদ্দেশ্যে একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠাকাল থেকে মানবসেবা মূলক নানা কর্মসূচী পালন করে আসছি। সেই সূত্র ধরে স্থানীয় কিছু কুচক্র মহল আমাকে প্রতিনিয়ত হুমকি ও নানা অপরাধমূলক চক্রে সংপৃক্ত করিয়ে সামাজিকভাবে মানসম্মান নষ্ট করার পায়তারাসহ হামলা-মামলার হুমকি দিয়ে আসছে। কারণ কতিপয় ব্যক্তিদের নির্বাচনী এলাকায় আমার জন্ম। সুতরাং একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমার এলাকায় আমি শিক্ষা ও সচেতনতার আলো ছড়ানোর তাগিদে নানা মানবসেবামূলক কর্মসূচী পালন করলে কতিপয় ব্যক্তিগণ আমার ও আমার পরিবারের পরিবারের প্রতি ঈশ্বার্ণিত হয়। কারণ দীর্ঘদিন ধরে উক্ত এলাকাটি তারা জিম্মিদশায় পরিণত করে রেখেছে। যাতে তারা নাগরিকদের অধিকার হরণ এবং রামরাজত্ব ও অধিপত্য ঠিকিয়ে রাখতে পারে।

দায়িত্বশীল প্রতিবেদক সুনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় ছাপানোর পূর্বে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

প্রতিবাদকারী 

মোঃ কাশেম

স্বত্তাধিকারী 

মেসার্স কাশেম স্টোর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT