বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ পাচারকারী আটক বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুহুল আমিন মিলন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে এমপি ড. ইলিয়াস মোল্যা মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, মালিক পলাতক হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিলো ইরান! ফিরে যাচ্ছে অন্যত্রে টেকনাফে ৬৪ ব্যাটালিয়ন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র‍্যাব-৭ অভিযানে মজুত করা দেড় লাখ লিটার ভোজ্যতেল জব্দ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, রাখা হয়েছে ডিবি হেফাজতে ইরান থেকে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, চলছে ব্যাপক লড়াই

হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিলো ইরান! ফিরে যাচ্ছে অন্যত্রে

আন্তর্জাতিক ডেস্ক / ৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

Iran_20260410_181337089.jpg

জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আটকে দিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজবাংলার জয়যাত্রাগত বুধবার যুদ্ধবিরতিকার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল। তবে প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে হরমুজ প্রণালির কাছাকাছি এলেও ইরান জাহাজটিকে পার হওয়ার অনুমতি দেয়নি। পরে জাহাজটি ঘুরিয়ে আরব আমিরাতের শারজা বন্দরেনিয়ে যাওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানে হামলার শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়া হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায়সব দেশেই জ্বালানি সংকট দেখা দেয়। তবে যুদ্ধের মধ্যেই সম্প্রতি ইরান জানায়, বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলে বাধা দেবে না তারা।এই খবরে জ্বালানির তীব্র সংকটের মধ্যে দেশে কিছুটা স্বস্তি দেখা দেয়। গত বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ইরানসম্মত হওয়ার পর সংকট অনেকটাই কেটে যাবে বলে ধারণা করা হয়। এর মধ্যেই বাংলাদেশি জাহাজ আটকে দেওয়ার খবরে নতুন করে উদ্বেগ দেখাদিয়েছে।

সম্প্রতি বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলার পরও ইরান জাহাজটি কেন আটকে দিলো সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।ঠিক কী কারণে জাহাজটি আটকে দেওয়া হয়েছে সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কেউ ব্যাপারে কিছু জানাননি।

তবে জাহাজ আটকে দেওয়ার খবর নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে বলেন, ইরান সরকারেরদেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়েরপ্রচেষ্টা এখনো অব্যাহত।জয়যাত্রাএখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরেফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Hormuj_20260410_181456860.jpg

ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

তবে ইরান কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক করছে না ইরান।গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পরিমাণ একদমই কমিয়ে দিয়েছে দেশটি। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৪০টি জাহাজ হরমুজ প্রণালিঅতিক্রম করলেও গত ২৪ ঘণ্টায় মাত্র সাতটি জাহাজ পথ পার হতে পেরেছে। সম্ভবত এই কারণেই বাংলাদেশের জাহাজ বাধার মুখে পড়েছে।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) লারাক দ্বীপের চারপাশেরইরানি জলসীমা ব্যবহার করে যাতায়াত করতে বলেছে। তাদের দাবি, সাধারণ পথে নৌমাইন থাকার ঝুঁকি এড়াতে এই বিকল্প পথ ব্যবহার করতে হবে।

আইআরজিসি নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে প্রবেশ এবং দক্ষিণ দিক দিয়ে বের হতে হবে।

তবে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থাঅ্যামব্রেসতর্ক করেছে যে, ইরান অনুমোদিত নয় এমন জাহাজ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্টজাহাজগুলো এখনো চরম ঝুঁকিতে রয়েছে। এমনকি অনুমতি পাওয়া জাহাজগুলোকেও মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরাবলছেন, এসব কারণেই বাংলাদেশি জাহাজ বাধার মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT