শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে এমপি ড. ইলিয়াস মোল্যা

কবির হোসেন,ঢাকা থেকে ফিরে আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি / ২২২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা আবারও প্রমাণ করলেন নেতৃত্ব মানে শুধু দায়িত্ব পালন নয়, মানুষের পাশে দাঁড়ানোও।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীস্থ সিকেডি (CKD) ইউরোলজি হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ সাংবাদিক মিয়া রাকিবুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

মিয়া রাকিবুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এবং জাতীয় দৈনিক বাংলাদেশের খবর-এর আলফাডাঙ্গা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্বে নিষ্ঠাবান এই তরুণ সাংবাদিকের অসুস্থতার খবর পেয়ে এমপি ড. ইলিয়াস মোল্যা যেন একজন অভিভাবকের মতো দ্রুত হাসপাতালে ছুটে আসেন।হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন এবং চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে তিনি রাকিবুলের শয্যার পাশে দাঁড়িয়ে তার খোঁজ-খবর নেন, সাহস জোগান এবং মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় এমপি ড. ইলিয়াস মোল্যা বলেন,গণমাধ্যমকর্মীরা সমাজের বিবেক। তাদের সুস্থতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মিয়া রাকিবুল ইসলাম একজন সাহসী, সৎ ও দায়িত্বশীল সাংবাদিক। আমি বিশ্বাস করি, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াবেন এবং সত্যের পক্ষে কলম চালাবেন।

তিনি আরও বলেন, তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে—আমরা সবসময় তার পাশে আছি।

অসুস্থতার এই কঠিন সময়ে মসংসদ সদস্যের এমন আন্তরিক উপস্থিতি ও সান্ত্বনা মিয়া রাকিবুল ইসলামকে মানসিকভাবে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। তার পরিবারও এই মানবিক সহমর্মিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ সময় এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মুন্সি বিল্লালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাজে দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের এমন দৃষ্টান্ত সত্যিই নতুন আশার বার্তা বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT