বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ পাচারকারী আটক বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুহুল আমিন মিলন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে এমপি ড. ইলিয়াস মোল্যা মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, মালিক পলাতক হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিলো ইরান! ফিরে যাচ্ছে অন্যত্রে টেকনাফে ৬৪ ব্যাটালিয়ন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র‍্যাব-৭ অভিযানে মজুত করা দেড় লাখ লিটার ভোজ্যতেল জব্দ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, রাখা হয়েছে ডিবি হেফাজতে ইরান থেকে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, চলছে ব্যাপক লড়াই

টেকনাফে ৬৪ ব্যাটালিয়ন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জিয়াবুল হক, টেকনাফ / ৪৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ বিজিবির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রীতিভোজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে টেকনাফ অস্থায়ী ব্যাটালিয়ন সদর দপ্তরে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ এবং আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ৬৪ বিজিবি টেকনাফ- উখিয়ার সীমান্ত রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে আসছে। ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ব্যাটালিয়নের সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে কেক কাটা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন এলাকায় সাজসজ্জা এবং এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।

সীমান্তের অতন্দ্র প্রহরী” মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা, নাফ নদী তীরবর্তী জলাভূমি এবং স্পর্শকাতর সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে এই ব্যাটালিয়ন। ২০২৫ সালের ১ মার্চ নবগঠিত ব্যাটালিয়নটি দায়িত্ব গ্রহণের পর থেকেই সীমান্ত নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

৬৪ বিজিবির তথ্যমতে, গত এক বছরে ১৭৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে প্রায় ১৭৫ কোটিরও বেশি টাকার ইয়াবা, গাঁজা, ক্যান বিয়ারসহ বিভিন্ন মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৩৯০ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিককে প্রতিরোধ করে নিরাপদে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

সাফল্যের স্বীকৃতি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ একজন সদস্যকে বিজিবিএম পদক, একজনকে বিজিবিএমএস পদক, একজনকে শ্রেষ্ঠ পুরস্কার এবং একটি প্রশিক্ষিত কুকুরকে বিজিবি কে-নাইন পদকে ভূষিত করেছে।

সীমান্ত এলাকায় মানবিক কার্যক্রমও পরিচালনা করছে ব্যাটালিয়নটি। দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং বন্যাদুর্গতদের সহায়তা করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে বিজিবি সদস্যরা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “আমরা শুধু সীমান্ত পাহারা দিই না, জনগণের আস্থা অর্জন করাও আমাদের লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে আমরা সবসময় প্রস্তুত।”
তিনি আরও বলেন- প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে ব্যাটালিয়নের সদস্যরা দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT