বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ পাচারকারী আটক বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুহুল আমিন মিলন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে এমপি ড. ইলিয়াস মোল্যা মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, মালিক পলাতক হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিলো ইরান! ফিরে যাচ্ছে অন্যত্রে টেকনাফে ৬৪ ব্যাটালিয়ন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র‍্যাব-৭ অভিযানে মজুত করা দেড় লাখ লিটার ভোজ্যতেল জব্দ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, রাখা হয়েছে ডিবি হেফাজতে ইরান থেকে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, চলছে ব্যাপক লড়াই

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, রাখা হয়েছে ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ / ২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার ( এপ্রিল) দিবাগতরাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জাগো নিউজকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সে বছরই সেপ্টেম্বর মাসে পদত্যাগ করেন সাবেক স্পিকার শিরীন শারমিন। ২০০৮ সালেরনির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিলস্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করেন। তিনি রংপুর আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্যহন।

পেশায় আইনজীবী শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে অক্টোবর ঢাকায়। তার বাবা সাবেক সচিব রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা সরকারি বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতহওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে এই মামলা করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার(৩২) হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী টিপু মুন্সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT