কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা এলাকার একটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনায় ০৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয়১নং প্রধান আসামি মোঃ নবী হোছন (৫২)-কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র্যাব।
গত ১৮ মে ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ১৬:০০ ঘটিকায় র্যাব–১৫, সিপিসি–১ (টেকনাফ) এবং র্যাব–৭, সিপিএসসি (চট্টগ্রাম) এর একটিচৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় একটি যৌথঅভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিবরণ: নাম: মোঃ নবী হোছন (৫২), পিতা: মৃত মতলব, ঠিকানা: নাইটেং পাড়া (আহমদ ঘোনা), ১নং ওয়ার্ড, টেকনাফপৌরসভা, থানা–টেকনাফ, জেলা–কক্সবাজার।
উল্লেখ্য যে, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ থানায় ধৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।ঘটনার পর থেকেই আসামি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ওঅপরাধীদের দমনে র্যাবের এই ধরনের কঠোর ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।