রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টিটা ভাসমান সেতু বাওড়ের জলে নতুন প্রাণের স্পন্দন, অবমুক্ত ৬৮০ কেজি দেশীয় মাছের পোনা বাবার বকুনিতে অভিমান, তরতাজা যুবকের প্রাণ গেল বিষপানে নাফে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের গুলিবর্ষণ, ছিনিয়ে নিয়ে গেল নৌকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে ‘ঈদ মোবারক’ টেকনাফে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নবী হোসেন গ্রেপ্তার টেকনাফে পৃথক অভিযানে বিদেশি মদ- পণ্যসামগ্রীসহ গ্রেফতার-১৩ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে তিন প্রভাষকের অশ্রুসিক্ত বর্ণিল বিদায় টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত টেকনাফ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত সকলের কাছে দোয়া চেয়েছেন হাফেজ মোহাম্মদ সালমান

টেকনাফে পৃথক অভিযানে বিদেশি মদ- পণ্যসামগ্রীসহ গ্রেফতার-১৩

এম এ হাসান, টেকনাফ / ২২৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ৫ মে মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজক ১ টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় আজ ৬ মে বুধবার মধ্যরাত ১ টায় শাহপরীর দ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT