বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ ও ব্যাখ্যা হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ পাচারকারী আটক বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুহুল আমিন মিলন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ সাংবাদিকের শয্যাপাশে এমপি ড. ইলিয়াস মোল্যা মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, মালিক পলাতক হরমুজ প্রণালিতে কেন বাংলাদেশি জাহাজ আটকে দিলো ইরান! ফিরে যাচ্ছে অন্যত্রে টেকনাফে ৬৪ ব্যাটালিয়ন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র‍্যাব-৭ অভিযানে মজুত করা দেড় লাখ লিটার ভোজ্যতেল জব্দ

হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ / ৭৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমেরপ্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমানবন্দরে উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান। এরপর সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখাকরেন।

পরে ফ্লাইটের আগে তিনি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের কাছে দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চান।  

সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

নির্ধারিত সময় অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দারউদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনেরউদ্দেশ্যে সৌদি আরব যাবেন।  

হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকাথেকে ফ্লাইটগুলো পরিচালিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ( জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়েফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে জুলাই পর্যন্ত।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT