রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি জুমার দিনের ফজিলত টিটা ভাসমান সেতু বাওড়ের জলে নতুন প্রাণের স্পন্দন, অবমুক্ত ৬৮০ কেজি দেশীয় মাছের পোনা বাবার বকুনিতে অভিমান, তরতাজা যুবকের প্রাণ গেল বিষপানে নাফে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের গুলিবর্ষণ, ছিনিয়ে নিয়ে গেল নৌকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে ‘ঈদ মোবারক’ টেকনাফে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নবী হোসেন গ্রেপ্তার টেকনাফে পৃথক অভিযানে বিদেশি মদ- পণ্যসামগ্রীসহ গ্রেফতার-১৩

টেকনাফে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নবী হোসেন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি / ২১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা এলাকার একটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনায় ০৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয়১নং প্রধান আসামি মোঃ নবী হোছন (৫২)-কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ১৮ মে ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ১৬:০০ ঘটিকায় র‌্যাব–১৫, সিপিসি–১ (টেকনাফ) এবং র‌্যাব–৭, সিপিএসসি (চট্টগ্রাম) এর একটিচৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় একটি যৌথঅভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিবরণ: নাম: মোঃ নবী হোছন (৫২), পিতা: মৃত মতলব, ঠিকানা: নাইটেং পাড়া (আহমদ ঘোনা), ১নং ওয়ার্ড, টেকনাফপৌরসভা, থানা–টেকনাফ, জেলা–কক্সবাজার।

উল্লেখ্য যে, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ থানায় ধৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।ঘটনার পর থেকেই আসামি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ওঅপরাধীদের দমনে র‌্যাবের এই ধরনের কঠোর ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT