মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ইরান থেকে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, চলছে ব্যাপক লড়াই

আন্তর্জাতিক ডেস্ক / ২৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে তাদের ব্যাপক লড়াই করতে হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা।

তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত নয়।

গত শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে।এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিলযুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। আজ রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেওউদ্ধার করা হয়েছে।

alja-20260405091900.jpg

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই দুই ক্রুকে উদ্ধারে সেখানে নজরদারি বিমান উড়ানো শুরু করে মার্কিনিরা। এছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকেউদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।

বিমানের এই ক্রুকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল ইরান। তারা বলেছিল, যে বা যারা মার্কিন বিমান সেনাকে ধরতে পারবে তাদের ৬০ হাজারডলার পুরস্কার দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
Developed By AZAD WEB IT
error: Content is protected !!
error: Content is protected !!