শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে

শেখ আহমদ, টেকনাফ / ২১৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকায়।

জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জেলের জালে বিশাল এই ভোল মাছটি ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ কষ্ট পেতে হয় জেলেদের।

নৌকার মালিক জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, এত বড় মাছ জীবনে কখনো দেখিনি, তুলতেই হিমশিম খেতে হয়েছে।

মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি কিনে নেন। লামার বাজারের আড়তে মাছটি বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ কখনো জালে ধরা পড়েনি। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন