আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ পৌর শাখার উদ্যোগে প্রয়াত উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুছ সিকদার মেম্বারের জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের
সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদ আরমানি পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলু , সিনিয়র সহসভাপতি হাফেজ এনামুল হক,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল,সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুস সালাম,যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন,
জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল,পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর,সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল,সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রফিক,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক রহমান সাগরসহ উপস্থিত বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও মৎস্যজীবিদলের নেতৃবৃন্দ।