শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি / ২১০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাবো” লিখে পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নেতার নাম মতিন মোল্লা (৩৫)। তিনি টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মতিন মোল্লা নিজের ফেসবুক আইডি থেকে ১৬ জনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন— ১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাবো। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।

ওই পোস্টের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পূর্বের বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ছবিতে মতিন মোল্লার সঙ্গে ছিলেন টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির ও স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদসহ কয়েকজন নেতা। তবে ছবিটি কোথায় ও কখন তোলা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

থানা সূত্রে আরও জানা গেছে, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করে বিএনপি সমর্থক লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় মতিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন