জাইকা (জাপানি উন্নয়ন সংস্থা)-এর সহায়তায় টেকনাফ পৌরসভা ভবন নির্মাণ প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ। কিন্তু দুঃখজনকভাবে, সম্প্রতি গুটিকয়েক ব্যক্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ প্রকল্প নিয়ে নানা দুরভিসন্ধি ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
টেকনাফ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত পৌরসভা উন্নয়ন সমন্বয় বৈঠকে-
সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কিছু ব্যক্তি জনগণকে বিভ্রান্ত করতে প্রচার করছে যে পৌর ভবন স্থানান্তর করা হচ্ছে -এটা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পৌরসভার বর্তমান অফিস তার নিজস্ব স্থানে বহাল থাকবে, এবং এখান থেকেই জনগণের সকল নাগরিক সেবা অব্যাহতভাবে প্রদান করা হবে।
সুতরাং,“পৌরসভা ভবন স্থানান্তর হচ্ছে–এই বক্তব্য সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।
চলুন, উন্নয়ন ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকি।
মোহাম্মদ ইসমাইল
সাবেক মেয়র, টেকনাফ পৌরসভা, কক্সবাজার।