শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

গহীন পাহাড়ে বিজিবি’র অভিযানে অস্ত্র-বুলেটসহ মানব পাচারকারী আটক ১, ভিকটিম উদ্ধার ৬

মেহেদী হাসান আরফাত, টেকনাফ / ৩১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

কক্সবাজারে টেকনাফে গত ৩দিনধরে পাহাড়ে কতিপয় ভিকটিম বন্দি করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে ২১অক্টোবর ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিজিবির কয়েকটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউপির রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্য রাজারছড়ার মোহাম্মদ হোছনের পুত্র মোঃ রুবেল (২০) কে ৪টি দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক করা হলেও অন্য সহযোগীরা পালিয়ে যায়।

এরপর মানব পাচারকারী চক্রের আস্তানায় বন্দি থাকা টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার জিয়াবুল হোসেনের পুত্র রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মোঃ সুলতানের পুত্র শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯নং ওয়ার্ডের রফিকের পুত্র মোঃ ফয়সাল (১৭), উখিয়া মনখালির মোঃ ইলিয়াসের পুত্র মোঃ এহসান (১৬), উখিয়া বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর পুত্র নজিম উল্লাহ (১২),একই ক্যাম্পের জাফর আলমের পুত্র শহিদুল আমিন (১৫) কে উদ্ধার করা হয়।

‎ভিকটিমেরা জানায়, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে গত ৩দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রেঃ কর্ণেল মোঃ আশিকুর রহমান (পিএসসি) জানান, আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন