শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

হাত ধোয়ার অভ্যাসে নায়ক হও” স্বাস্থ্য সচেতনতায় আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি / ২২১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

“হাত ধোয়ার নায়ক হও বা হাত ধোয়ার অভ্যাসে নায়ক হও” এই প্রতিবাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

সভায় স্বাগত বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান বলেন,হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি একটি জীবন রক্ষাকারী কর্ম। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব, যা আমাদের সবার জন্যই জরুরি।

 

সভায় ইউএনও রাসেল ইকবাল বলেন, হাত ধোয়া সচেতন নাগরিকের অন্যতম পরিচয়। নিজের সুরক্ষা নিশ্চিত করতে হলে হাত ধোয়াকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। শিশুদের মধ্যে এ অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ সমাজ গড়ে তুলবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রায়োগিক (প্র্যাকটিক্যাল) প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা হাত ধোয়ার সঠিক কৌশল অনুশীলন করে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইপিআরসি এনজিও’র ম্যানেজার মোঃ মোবারক হোসেন, মনিটরিং কর্মকর্তা মোঃ মাহামুদুন নবী সরকার এবং ইউনিয়ন সুপারভাইজার সাধন কুমার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন