শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে টেকনাফে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

বেলাল উদ্দিন (এম এ), টেকনাফ / ১৯০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর সুবিধার্থে সংশ্লিষ্ট উক্ত এলাকায় বিদ্যুৎ লাইনকে ৬ ভাগে বিভক্ত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।

১৫ অক্টোবর ২০২৫ইং বুধবার আলীর ডেইল রেড ক্রিসেন্ট সেন্টারে এলাকার স্থানীয় লোকজন নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন টেকনাফ পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার জনাব জসিম উদ্দিন। তিনি বলেন, সাবরাং ইউনিয়নবাসীকে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সেবা প্রদানের জন্য আমারা কাজ করে যাচ্চি। তাই আমাদের নতুন বিদ্যুৎ লাইন চালু করার জন্য কিছু গাছের ডালপালা কাটঁতে হবে। এতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সেবা প্রদানে আপনাদের পরামর্শ ও সহযোগিতা জরুরী। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা অঙ্গীকারবদ্ধ।

স্থানীয়দের মধ্যে মনগড়া বিদ্যুৎ বিল তৈরীর অভিযোগ জানালে তিনি বলেন, আমরা আগামীতে সোচ্চার থাকব। এমন অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।

উক্ত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বর্তমান ইউপি সদস্য ছিদ্দিক আহমেদ, সাবরাং ইউপির মৎস্যজীবী দলের সভাপতি রশিদ মিয়া, সাবরাং বিদ্যুৎ অফিস ইনচার্জ মোহাম্মদ আজাদ, সাংবাদিক বেলাল উদ্দিন স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন