শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

আলফাডাঙ্গায় উদ্দীপনায় পালিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি / ১৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

“প্রস্তুত থাকলে দুর্যোগে ক্ষতি হয় কম”এ বাণীকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও ফেস্টুনে সাজানো রঙিন পরিবেশে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পরিষদ প্রাঙ্গণ।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।

সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন,দুর্যোগ মানেই আতঙ্ক নয়, এটি আমাদের প্রস্তুতির পরীক্ষা। সচেতনতা ও প্রশিক্ষণই পারে ক্ষয়ক্ষতি কমাতে।

এ কে এম রাহানুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন,প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং প্রকৃতির সঙ্গে সহাবস্থানই টেকসই উন্নয়নের চাবিকাঠি। দুর্যোগ প্রশমনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে নিরাপদ বাংলাদেশ গড়তে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া মাধ্যমে দেখানো হয়েছে । ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কোহিনুর রহমানের তত্ত্বাবধানে দমকল বাহিনীর সদস্যরা বাস্তব অনুশীলনের মাধ্যমে দেখান, আগুন লাগলে কীভাবে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ করা যায়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে দুর্যোগ সচেতনতা, প্রশমন ও প্রস্তুতি কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন