শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

মাদক কান্ডে ফেঁসে গেল নিরীহ মুরব্বি

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ৭৫ বছর বয়সী আবদুর রহমান নামের এক মুরুব্বিকে মাদকসহ আটক করেছে বিজিবি। তবে পরিবারের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

জানা যায়, উখিয়া সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার প্রয়াত মুজাহার সওদাগরের ছেলে আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কাজে সহযোগিতার জন্য আবদুর রহমানকে সাথে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পথে গাড়িতে ওঠার সময় মান্নান মুরুব্বির জন্য পান ও ওষুধ রাখা একটি কালো শপিং ব্যাগ নিজের হাতে রাখেন।

ইমামের ডেইল চেকপোস্টের আগে মোবাইলে কথা বলার অজুহাতে মান্নান শপিং ব্যাগটি মুরুব্বির হাতে ধরিয়ে দেন। পরে বিজিবি তল্লাশির সময় ওই ব্যাগের ভেতর থেকে মাদক উদ্ধার করে। শপিং ব্যাগের মালিকানা আবদুর রহমানের নামে হওয়ায় তাকে আটক করা হয়।

আবদুর রহমানের পরিবারের দাবি, মান্নানের মাদক সংশ্লিষ্টতার ফাঁদে পড়ে প্রবীণ আবদুর রহমান এই বিপদের মুখোমুখী হয়েছেন। মান্নানের পরিকল্পনা আগে বুঝতে পারলে এ ঘটনা ঘটত না।

পরিবার জানায়, দুই মাস আগে আবদুর রহমানের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন রোগে আক্রান্ত এই বৃদ্ধ শারীরিকভাবেও ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিলেন। এলাকার সর্বজন শ্রদ্ধাশীল শিক্ষিত এই ব্যক্তির এমন ঘটনায় হতাশা নেমে এসেছে এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন