শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি / ১৫১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) সকালে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সুরক্ষা, দ্রুত কাউন্সিল গঠন এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা তার নিজস্ব আইন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ অনুযায়ী পরিচালিত হবে এবং কোনোভাবেই বিএমডিসি-এর আইন মেনে চলবে না। বক্তারা স্পষ্ট করে বলেন, বিএমডিসি তাদের কার্যপরিধি ও অধিকারের বাইরে গিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।

এই প্রতিবাদী কর্মসূচিতে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মনোয়ারা বেগম, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডা. কেএম আসাদুজ্জামান আসাদ, কলেজের উপাধ্যক্ষ সমীর কুমার বালা এবং সহকারি অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র মল্লিক,ডাক্তার প্রফুল্ল বালা, ডাক্তার ইবাদতের মুরাদ  উপস্থিত ছিলেন। এছাড়াও, শিক্ষক, চিকিৎসক এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সকল চিকিৎসকবৃন্দ এই কর্মসূচিতে যোগ দেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত একটি কার্যকর হোমিওপ্যাথি কাউন্সিল গঠনের দাবি জানান। তাদের মতে, সঠিক কাউন্সিল গঠিত হলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মর্যাদা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে বলেন, আইন প্রয়োগ এবং সম্মানজনক স্বীকৃতির মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন