টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের কম্পিউটার দোকানদার ছৈয়দুর রহমান প্রকাশ ছদুর নেতৃত্বে রোহিঙ্গারা পেয়ে যাচ্ছে এনআইডি কার্ড ও পাসপোর্ট। রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে পাসপোর্ট ও এনআইডি কার্ড করে দিচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। দালাল ছৈয়দুর রহমান সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে সহজে বিভিন্ন ডুকেমেন্ট করে রোহিঙ্গাদের বাংলাদেশী এনআইডি কার্ড ও পাসপোর্ট করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে জমি জমা ও বাড়ি গড়ে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছে। সেই বর্তমানে আঙ্গুল ফুলের কলা গাছ বনে গিয়ে নিয়মিত সাবরাং ইউনিয়ন পরিষদের যাতায়াত করছে বিলাসবহুল মোটর বাইক দিয়ে। চলাফেরা যেন আলাদিনের চেরাগের মত। তার বিরুদ্ধে ব্যাক ডেট দিয়ে ইউপি সদস্য, চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জালিয়াতির প্রত্যয়নসহ নানা অভিযোগেও রয়েছে তার বিরুদ্ধে।
এমনকি সে একজন নিয়মিত সাগরের জেলে থেকে কিভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট ও এনআইডি কার্ড তৈরী করে প্রশ্ন জনমনে। ছৈয়দুর রহমানের শাহপরীর দ্বীপ রাস্তা মাথায় একটি ফটোকপি ও কম্পিউটারের দোকান রয়েছে। সেই দোকানের আড়ালে বিভিন্ন অপকর্ম করে আসলেও তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে৷
বিস্তারিত আসছে…