শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফে হতদরিদ্র নারীদের চালের কার্ড পুকুরে, মহিলা ইউপি সদস্যেকে নিয়ে সমালোচনার ঝড়

ডেস্ক নিউজ / ১৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদে ভিজিএফ ও ভিডব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের নাম তালিকাভুক্ত করে কার্ড বিতরণ করা হচ্ছে। এতে হতদরিদ্র নারীরা বঞ্চিত হচ্ছেন সরকারের দেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে।

ভুক্তভোগীরা জানান, তারা একাধিকবার ইউপি কার্যালয়ে গিয়েও কোনো সহযোগিতা পাননি। স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্বচ্ছ তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

গত বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকার প্রদত্ত ভিডব্লিউবি ৩০ কেজি চালের কার্ড বিতরণের সময় প্রকাশ্যে এক কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ সময় এক মহিলা ইউপি সদস্য উত্তেজিত হয়ে গালিগালাজ করে দুই শতাধিক কার্ড পানিতে ফেলে দেন।তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন পারভীন কবির।

অভিযোগ রয়েছে, হ্নীলা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাসরিন পারভীন কবির নিজের নামে এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের নামে একাধিক চালের কার্ড বরাদ্দ নিয়েছেন। পরে কার্ড বিতরণের সময় তিনি উত্তেজিত হয়ে প্রায় দুই শতাধিক কার্ড পানিতে ছুঁড়ে ফেলেন। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং ঘটনাস্থলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাসরিন পারভীন কবির বলেন,আমি নিজের নামে কার্ড করেছি এটা সত্যি। আমার রাগ উঠে গিয়েছিল বলেই কার্ডগুলো পানিতে ফেলে দিয়েছি। কারণ চেয়ারম্যান আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন না। তিনি আমার অনেক কার্ড বাতিলও করে দিয়েছেন। ফেলে দেওয়া কার্ডের সংখ্যা দুই শতাধিকের বেশি হবে। আমার এবং মেয়ের নামে কার্ড করার বিষয়টিও ঠিক আছে। আসলে এসব কার্ড আমি অসহায় মেয়েদের জন্যই করেছি।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় কার্ড বিতরণের সময় ওই ইউপি সদস্য নিজ হাতে সরকারি চালের কার্ড ছিঁড়ে ফেলে পানিতে নিক্ষেপ করছেন। এ দৃশ্য জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন