শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: / ১০৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।

বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনবিভাগের রেঞ্জ অফিসের সামনে তল্লাশি করে মনিরুল ইসলাম নামের ওই পুলিশ কনস্টেবলের কাছে ইয়াবা পাওয়ার তথ্য দিয়েছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।

গ্রেপ্তার মনিরুল চট্টগ্রাম নগর পুলিশের এসবিতে (বিশেষ শাখা) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজারে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। চুনতি রেঞ্জ অফিসের সামনের চেকপোস্টে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক আইনে মামলা করার তথ্য দিয়ে তিনি বলেন, তাকে বিকালে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগমের মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন