শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ইং পালন

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি / ৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী উদযাপিত এই কার্যক্রমের শুভ সূচনা হলো বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুবিশাল র‍্যালি বের হয়, যাতে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যজীবী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

র‍্যালি ও পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মৎস্য সংরক্ষণে জোর দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাসেল ইকবাল।

সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, “একসময় আমাদের নদী-নালা, খাল-বিলে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে নানা কারণে দেশি মাছের প্রাচুর্য কমে গেছে। মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য হলো দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা।” তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, এবং অবৈধ মৎস্য শিকারের কারণে দেশি মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের সবার উচিত অভয়াশ্রম তৈরি করে এবং সরকারি নির্দেশনা মেনে মাছের বংশবিস্তারে সহায়তা করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। তিনি বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণে আমাদের সম্মিলিত অঙ্গীকার। আশা করি, সবার সহযোগিতায় আমরা আমাদের মৎস্য সম্পদকে রক্ষা করতে পারব এবং দেশি মাছে দেশকে ভরপুর করে তুলতে পারব।” তিনি মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন সফল চাষীকে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রাহানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। তারা মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দেন।

উপজেলা একাডেমী সুপারভাইজার আশরাফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা সকল মৎস্য চাষী বিশিষ্ট সাংবাদিক তাজমিনুর রহমান তুহিন, উপজেলা জামায়াত সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং উপজেলা মৎস্য ডিপার্টমেন্টের হিসাব রক্ষক রিফাত মিয়া। তারা বলেন, বর্তমানে দেশে মৎস্য চাষ একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে মাছের পোনা বিতরণ, প্রদর্শনী এবং মৎস্য চাষীদের প্রশিক্ষণের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এই উদ্যোগ আলফাডাঙ্গার মৎস্য চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন