দ্বীনি শিক্ষার সুফল
নুরুল ইসলাম মাহমুদ
দ্বীনি শিক্ষা ভীষণ দরকার
সব মুসলিমের তরে,
সুশিক্ষিত ছেলে উঠুক
প্রতি ঘরে ঘরে।
শিখতে হবে প্রথম ধাপে
হাদিস এবং আলকোরান,
ভিত্তি তাহার হবে মজবুত
খুশি হবে আররাহমান।
গড়বে জীবন বাচ্চা তোমার
কোরান হাদিস মতে,
উজ্জ্বল করবে মা বাবার মুখ
চড়বে আলোর রথে।
পাঁচ ওয়াক্ত পড়বে নামাজ
নিশিযাপন তাহাজ্জুদ,
নয়ন বারি ঝরবে তাহার
বাড়বে স্রষ্টার মোহাব্বত।
দু হাত তোলে করবে দোয়া
মহান স্রষ্টার কাছে,
ক্ষমা করো ওগো প্রভু
আমার বাবা মা কে।