শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

মোঃরাকিব হাসান, জামালপুর / ১৪৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শনিবার (৯ আগস্ট) দুপুরে জামালপুর প্রেসক্লাব রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর প্রমূখ।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন। তিনি বলেন, সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলেও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছে। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান হাফিজ রায়হান সাদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন