শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালী

মোঃ রাকিব হাসান, জামালপুর / ২৩২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় সমাবেশ ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ফৌজদারি মোড়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন,দোয়া,ও বিজয় সমাবেশের আয়োজন করেন পরে বিশাল আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলা মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্রজনতার আন্দোলনে জামালপুরে যে ১৭ জন শহীদ হয়েছেন, এই ১৭টি পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, সমস্ত পেশাজীবী মানুষের অংশগ্রহণে যে ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাকে পুঁজি করে যারা নতুন রাজনৈতিক দল তৈরি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, যদি এই নির্বাচন ব্যাহত হয়, আবার যদি কোন অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আবার যদি সেই ফ্যাসিস্ট বাংলাদেশে পুনর্জীবিত হবার চেষ্টা করে, আপনাদের ভুলের কারণে এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।

বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।

বিজয় সমাবেশ ও র‍্যালিতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন