শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক ১

মোহাম্মদ মহি উদ্দিন, মহেশখালী / ২৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জনকে আটক করেছে।

০২ আগস্ট (শনিবার) ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের এক যৌথ অভিযানে কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন ওরফে হাতকাটা জায়নাল ডাকাত (৪২) কে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশ যৌথভাবে হাতকাটা জয়নালের বাড়িতে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি জানান, আটককৃত জয়নাল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ৫টি মামলা রয়েছে।

আটককৃত আসামী এবং জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন