শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

জামালপুরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান, জামালপুর / ১৫০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

“খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যােগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।

বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হিদায়াতুল্লাহ রাহমানীর সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফতে মজলিস ময়মনসিংহ জেলার পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদুল আলম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আলী আকবর, মাওলানা মাউদ হুসাইন, মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মুখলেছুর রহমান জমিরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদ আহমেদ প্রমুখ।

প্রশিক্ষণ সভায় খেলাফত মজলিস জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন