শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

জামালপুরে জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মোঃরাকিব হাসান, জামালপুর / ১৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার ও মিডর্ফোডের ব্যবসায়ী সোহাগকে পাশাবিকভাবে হত্যকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং আসন্ন সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রোমেল,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াতুল আলম শুভ,জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু হান্নান,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি,আনোয়ারুল ইসলাম মিলন ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদেকুর রহমান হীরা, শহর শ্রমিক দলের আহবায়ক হারুন অর-রশীদ রতন,সদস্য সচিব জাহিদ হাসান জনি,সদর উপজেলা দক্ষিণ শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব, সদর উপজেলা পূর্ব শাখা শ্রমিক দলের আহবায়ক আবুল কালাম আজাদ সহ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন।

এ সময় জেলা,শহর,সদর উপজেলা ও ওয়ার্ড শ্রমিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন