শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফে রফিক উল্লাহ নামের একযুবক অপহরণ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

টেকনাফে রফিক উল্লাহ নামের একযুবক কে মেরিন ড্রাইভগুরতে যাওয়ার কথা বলে নিজ বাসা হতে ডেকে নিয়ে জোরপূর্বক অপহরণে অভিযোগ উঠেছে উখিয়া বালুখালীর ১১নং আম্প, সি-৪ ব্লকের নমির জুহায়, রফিক, আনোয়ার শাহ ও দ্বিন মোহাম্মদ এর বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানায়, বিবাদীরা দলবদ্ধ সন্ত্রাস, মস্তান সংঘবদ্ধ অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের লোক। ভিকটিম (রফিক উল্লাহ) ও ১.২.৩ নং বিবাদী পরস্পর বন্ধু।

গত ২৭ মে ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ৩ঘটিকার সময় ভিকটিম আমার ছোট ভাইকে ১.২.৩ নং বিবাদীগণ টেকনাফ মেরিন ড্রাইভগুরতে যাই বলে নিজ বাসা হতে ডেকে নিয়ে আসে। ভিকটিমের সাথে আমাদের রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকা পর্যন্ত যোগাযোগ ছিল।

এরপর থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেলে সম্ভাব্য জায়গায় খোজা খুজি করলেও তার কোন সন্ধান মিলে নাই। পরের দিন ২৮ মে ২০২৫ ইং তারিখ ২ নং বিবাদী একটি অজ্ঞাত মোবাইল থেকে আমার নাম্বারে কল করে আমার ভাইয়ের জন্য বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আমি তা দিতে অনিহা প্রকাশ করিলে। আমাকে টাকা দিতে না পারিলে তোমার ভাইয়ের লাশের জন্য অপেক্ষা কর বলে হমকি দমকি দেয় মুক্তিপণ আদায়কারীরা।

ভিকটিম তার নিজ নাম্বারের ওয়াটস্যাপে ভয়েস দিয়ে বলে “বড় ভাই আমাকে বাচান আমার মুক্তিপণ আদায় না করলে আমাকে মেরে ফেলবে” উক্ত ভয়েস শুনার পর তাদের কে তিন টিকেল স্বর্ণ দিব বললেও তারা কোন ভাবে আমার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য রাজি না হয়ে তারা কম পক্ষে সাত টিকেল স্বর্ণ দাবি করছে।

এদিকে গোপণ সূত্রে ভিকটিমের ওয়াটস্যাপের ভয়েসের মাধ্যমে জানা যায়, স্থানীয় টেকনাফ সদরের মৌলভী রফিক এর জিম্মায় তাকে বন্দি করে রাখা হয়েছে। ভিকটিম পরিবার আরও জানায়, এ ঘটনার বিষয়ে কোথাও বিচার প্রার্থী হইলে আমাদেরকেও অপহরণ করবে ও আমার ভাই ভিকটিমকে প্রাণে হত্যা করে লাশ গুম করিবে ইত্যাদি হুমকি ধমকি প্রদান করে।

উল্লেখ্য: গত-১০ মে ২০২৫ ইং তারিখ একই পরিবারের আব্দুর রহমান নামের আরো একজন কে কক্সবাজার পৌরসভার আলীরজাহান এলাকা থেকে অপহরণ করেন উল্লেখিত ব্যাক্তিরা। এ ঘটনার বিষয়ে রমজান আলী বাদী হয়ে উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত ঘটনায় আমিসহ পরিবারের অন্যান্য সদস্যরা চরম দৃশ্চিন্তায় ভোগছি। আমাদের নিরাপত্তার জন্য টেকনাফ উপজেলা সকল প্রশাসনের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন