শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ / ২০৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে-এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে কয়েকটি বস্তা নিয়ে ওই এলাকার বিপরীতে পাহাড়ের দিকে উঠতে দেখা যায়। অভিযানিক দল তাদের থামার নির্দেশ দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় যৌথবাহিনী তাদের থামাতে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা দুটি অস্ত্র ও গোলাবারুদের বস্তা ফেলে পাহাড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে যৌথবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি জি-৩ ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় দু’নলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি জব্দ করে।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, কারণ অস্ত্র পাচারকারীরা ফাঁকা গুলির পরপরই পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে পাচার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন