শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

কক্সবাজারে জমি বিরোধের জেরে জামায়াত আমীরসহ সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ / ২১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন (৪৬), তার চাচাতো ভাই আব্দুল মান্নান (৩৭) ও চাচাতো বোন শাহিনা বেগম (৪০)।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “জমির বিরোধ নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।”

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, “কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জমি নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার সকালে দুপক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেককে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন