শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহসহ আটক ৬জন

ডেস্ক নিউজ / ১৪৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) পাঁচ সদস্যসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৭ মার্চ ) রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মায়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মায়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫)।

মঙ্গলবার (১৮ মার্চ ) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলা সূত্রে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এরূপ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র‌্যাব-১১। পরে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৬ জন আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১১।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ শাহিনূর আলম  বলেন, ‘র‌্যাব-১১ অভিযান চালিয়ে ময়মনসিংহ ও সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা নাগরিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ জন রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ও আদালতে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন