শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

নাহিদ হয়তো দেশের প্রাধানমন্ত্রী হবে – প্রেস সচিব

ডেস্ক নিউজ / ১৪০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম পদত্যাগের পর গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকেও ইস্তফা দিয়েছি।

এরপর থেকে অনেকেই তাকে শুভকামনা জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস সচিব বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু এরইমধ্যে নৃশংস স্বৈরাশাসকের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। আল্লাহ জানে, একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

আজ দুপুরে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন