শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

দীর্ঘ ৮ বছর পর নাফনদী খুলে দিল: নাফ নদীতে মাছ শিকার শুরু

শেখ আহমদ, টেকনাফ / ১৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ নাফনদীতে ৮ বছর বন্ধ থাকার পর ১৪ ফেব্রুয়ারি থেকে সব ধরনের মাছ ধরা শুরু হচ্ছে।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টার পর থেকে জাল, নৌকা ও ট্রলার নিয়ে মাছ শিকারে নদীতে নামবেন জেলেরা। এই খবরে টেকনাফ জেলে পরিবারের মাঝে চলছে উৎসব।

এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে আট বছর পর আগামীকাল থেকে নাফনদীতে মাছ শিকার শুরু হচ্ছে। জেলেরা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ সীমানায় অভ্যন্তরে নাফনদীতে শাহপরীর দ্বীপ হতে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে।
জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবি’র ৫টি নির্ধারিত পোস্টে টোকেন/পরিচয়পত্র দেখাবে এবং মাছ ধরা শেষে ফেরত আসার পর বিজিবির পোস্টে তল্লাশি করার ব্যাপারে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না। কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করতে পারবে না।

তিনি আরও জানান, মৎস্য অধিদপ্তরের হালনাগাদকৃত নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা যেতে পারে। যাতে কোনোক্রমে নিবন্ধিত জেলে ব্যতীত কেউ নাফনদীতে মাছ ধরতে না পারে।

জেলে আবদুল জলিল বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও সীমান্তে চোরাচালানের অজুহাত দিয়ে দীর্ঘ আট বছর নাফনদীতে মাছ শিকার নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে আমরা অনেক কষ্টে ছিলাম।অবশেষে মাছ শিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি শুনে অনেক আনন্দ কাজ করেছে। এইবার দুই মুটু ভাত খেতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন