শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফে মারোতের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন শরীফকে ফিরে পেলেন পরিবার

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) / ১৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

মানসিক রোগী তহবিল-মারোত।

মানবিক দায়বোধ থেকে মারোতের স্বেচ্ছাসেবী সেবা কার্যক্রম চালাচ্ছেন। মূলত পরিবার থেকে বিচ্ছিন্ন ও নিখোঁজ হয়ে টেকনাফে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন লোকজনকে খাবার সরবরাহ, চিকিৎসা ও সেবা প্রদানের তৎপরতা চালাচ্ছেন এই সংগঠন (মারোত)।

অবশেষে নিখোঁজের দুই বছর পর মানসিক ভারসাম্যহীন শরীফকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে টেকনাফের স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগী তহবিল-মারোত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে টেকনাফ পৌরসভাস্থ মারোত কার্যালয়ে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মারোতের সংশ্লিষ্টরা জানান, মানবিক দায়বোধ থেকে মারোতের স্বেচ্ছাসেবী সেবা কার্যক্রম চালাচ্ছেন। মূলত পরিবার থেকে বিচ্ছিন্ন ও নিখোঁজ হয়ে টেকনাফে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন লোকজনকে খাবার সরবরাহ, চিকিৎসা ও সেবা প্রদানের তৎপরতা চালাচ্ছেন। ভবিষ্যতে সেবার আওতা ও পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।

মোহাম্মদ শরীফ ওরফে বাইল্যা চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গুনদন্ডী শামু চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তার বয়স এখন ৪০ বছর। তিনি শৈশবে এলাকার অন্য শিশুদের মত স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হচ্ছিলেন। কিন্তু ৮ বছর বয়সে অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। সেই থেকে দীর্ঘ ৩২ বছর ধরে তিনি অসুস্থ।

স্বজনরা জানিয়েছেন, গত দুই বছর আগের একদিন মোহাম্মদ শরীফ প্রতিদিনের মত বাড়ির আশপাশের এলাকায় ঘুরাঘুরি করছিলেন। প্রতিদিন সন্ধ্যা ও রাতের কোন এক সময় বাড়িতে ফিরলেও ওইদিন আর ফিরেননি। পরে স্বজনরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। সেই থেকে শরীফ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক পর্যায়ে গত দেড় বছর আগে টেকনাফ পৌরসভা এলাকায় পৌঁছান। সেই থেকে শরীফ টেকনাফ পৌরসভাস্থ পুরাতন বাস টার্মিনাল এলাকার আবাসিক হোটেল রাজমহলের নিচে আশ্রয় নেন। প্রতিদিন টেকনাফের বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করলেও রাতে হোটেলটির নিচে কাটাতেন।

এদিকে মানসিক ভারসাম্যহীন শরীফকে নিয়মিত একই জায়গায় দেখতে পেয়ে একদিন কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ কামাল। কিন্তু শরীফ ছিলেন ভাবলেশহীন। প্রথম দিকে কামালের সঙ্গে কোন কথাই বলতেন না। এভাবে প্রায় প্রতিদিনই আলাপের চেষ্টা চালিয়ে যান তিনি। শরীফকে খাবার খাওয়ানোর পাশাপাশি কিছুটা পরিচর্যাও করেন মানবিক যুবক কামাল। বেশ কিছুদিন চেষ্টার পর শরীফের সঙ্গে ভাব জমে কামালের। এতে প্রায় বছরখানেক চেষ্টার শরীফের কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে পারেন। তিনি ব্যক্তি উদ্যোগে শরীফকে বাডড়ি পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্বেচ্ছাসেবী সংগঠন মারোতের সহায়তায় শরীফের স্বজনদের সন্ধান পান।

মানসিক ভারসাম্যহীন শরীফের খোঁজ পেয়ে বাড়ী নিয়ে যেতে টেকনাফ আসেন ভগ্নিপতি মোহাম্মদ হারুনুর রশিদ। দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ শ্যালকের অবশেষে সন্ধান পেয়ে দারুণ খুশি তিনি। আর মানবিক কাজের জন্য মারোতের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনরা।

মারোতের সংশ্লিষ্টরা বলছেন, দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফে আনাগোনা রয়েছে বেশ কিছুসংখ্যক মানসিক ভারসাম্যহীন মানুষের। তাদের মধ্যে অনেকে ৮/১০ বছরের বেশি টেকনাফে অবস্থান করছিলেন। এসব ভবঘুরে মানুষের মানবেতর জীবনযাপন দেখে মর্মাহত স্থানীয় কয়েকজন যুবক মিলে বিগত ২০১৭ সালে গড়ে তুলেন ‘মানসিক রোগী তহবিল’- মারোত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর সংগঠনটি সেই থেকে মানসিক ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা, খাবার সরবরাহ ও স্বজনদের খোঁজ নিয়ে বাড়ি পৌঁছানোর ব্যবস্থাসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। সর্বশেষ মঙ্গলবার বিকালে দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ শরীফকে স্বজনদের কাছে হস্তান্তর করলো সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন