শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

মিয়ানমারে পাচারকালে টেকনাফে বিপুল পরিমাণ দ্রব্যসামগ্রী জব্দ

শেখ আহমদ, টেকনাফ / ১৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

টেকনাফ নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড

শনিবার (২৫ জানুয়ারি) কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেঃ শাকিব মেহবুব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটযোগে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে মিয়ানমারে চোরাচালান করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন শাহপরী কর্তৃক টেকনাফের শাহপরী দ্বীপ পশ্চিম পারা বেরিবাধ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান চালায়, এসময় বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল থামার সংকেত দিলে পাচারকারীরা শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বোটসহ সকল মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পিয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা প্যারেক (লোহা), ১৫ কার্টুন টিনের প্যারেক, ৭৭ পিস টিন ও ৩৪ কেজি চা পাতা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল ও বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন