শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টেকনাফ প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিশাল ভোল মাছ, বিক্রি হল চড়া দামে হোয়াইক্যং মুরগির খামারে মিললো বিপুল ইয়াবা, শামীম গ্রেপ্তার টেকনাফে এলজিইডি কর্তৃক ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ প্রেসক্লাব কমিটি প্রয়াত ইউনুছ সিকদার জন্য টেকনাফ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ফেসবুকে ‘ঢাকা যাওয়ার’ পোস্ট, আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে চাঞ্চল্যকর বিএনপি নেতা ইউনুছ হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে মুক্তিপণ বাণিজ্যের মূলহোতা ‘গুরা ভাই’ শীর্ষক সংবাদ প্রচারের প্রতিবাদ টেকনাফে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

অভিনয় ছেড়ে দিয়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা

ডেস্ক নিউজ / ১৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন।

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

 

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

এদিকে নেটিজেনরা তামিমমে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।’

আরেকজনের ভাষ্য, ‘তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এতোবড় দাড়ি দেখি নাই। হয়ত কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন